দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে রোববার

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে রোববার।
জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জাগো নিউজকে বলেন, কাল বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে বলেও জানান শায়লা শারমীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.