প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংবাদ প্রকাশকারী সংস্থার কপিরাইট নিয়ে বিশ্বজুড়ে চলছে বিরোধ।
এই বিরোধের মধ্যেই জরিমানা গুনতে হল সার্চ ইঞ্জিন গুগলকে।
সংবাদ প্রকাশক ও সংবাদ সংস্থার কনটেন্ট ব্যবহারের জন্য তাদের অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গুগলকে ৫০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা জরিমানা করেছে ফ্রান্সের কম্পিটিশন অথরিটি।
শুধু তাই নয়, কম্পিটিশন অথরিটির নতুন আদেশ অনুযায়ী, সংবাদ ব্যবহারের জন্য প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই বিষয়ে আগামী দুই মাসের মধ্যে গুগলকে নতুন প্রস্তাব নিয়ে আসতে বলা হয়েছে।
এতে ব্যর্থ হলে গুগলকে প্রতিদিন অতিরিক্ত ৯ লাখ ইউরো জরিমানা গুনতে হবে বলেও জানানো হয়েছে।
