জাপা চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।
বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ এক অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদের নাম প্রস্তাব করেন।

দেলোয়ার জালালী জানান, এরই ধারাবাহিকতায় রওশন এরশাদকে ফোন করেন জিএম কাদের।
এ সময় জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলে মন্তব্য করেন রওশন। পাশাপাশি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে তিনি জিএম কাদেরের সাফল্য কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.