আগামী রোববার বা সোমবারের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে তার বাসাতেই এটি প্রয়োগ করা হবে, না কি নির্ধারিত কেন্দ্রে গিয়ে গ্রহণ করবেন সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কি না, না কি তাকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছা বা অনুমতি অনুযায়ী।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ‘এখনও আমরা ম্যাডামের টিকা নেওয়ার এসএমএস পায়নি।
আশা করি, আগামী রোববার বা সোমবারের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন।’
