পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অভ মাসমেখলেন এর পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সেদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সাথে আলোচনা শেষে তথ্যমন্ত্রী একথা জানান।
বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সাথে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এ দেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।’
