শনিবার দেশে আসছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।’

সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ ইতিমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.