জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে।
অনেকে গরু প্রতিপালন করেছে।
সবকিছু বিবেচনা করে চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে।
ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।
শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার, বিজিবির যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান প্রমুখ।
