সাংবাদিকদের ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত শুরু ফ্রান্সে

ইজরাইলি ম্যালওয়ার পেগাসাসের মাধ্যমে ফরাসি সাংবাদিকদের ফোনে আড়িপাতা নিয়ে বিশেষ তদন্ত শুরু হচ্ছে ফ্রান্সে।

বিভিন্ন ফরাসি সাংবাদিকের ফোনে মরক্কোর গোয়েন্দা সংস্থা এই ম্যালওয়ার ব্যবহার করে নজরদারি চালিয়েছে বলে অভিযোগ ওঠার পর এ তদন্ত শুরু করেছে দেশটির সরকার।খবর আরব নিউজের।

ইতিমধ্যে ব্যক্তিগত পরিসরে অবৈধ প্রবেশ, ফোনে আড়ি পাতা, অপরাধমূলক ষড়য়ন্ত্রর মতো ১০টি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার কথা জানানো হয়েছে।

প্যারিসভিত্তিক সাংবাদিকদের সংগঠনের অভিযোগ, ইসরাইলি ওই ম্যালওয়্যার ব্যবহার করে ১৬টি সংবাদ সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে সম্পৃক্ত ৫০ হাজার মোবাইল থেকে তথ্য চুরি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.