মুনিয়ার মৃ’ত্যুতে বসুন্ধরার এমডি সায়েমের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

দেশের চাঞ্চল্যকর ঘটনা মোসারাত জাহান মুনিয়ার রহস্যজনক মৃ’ত্যু।
এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তে নেমে তার কোনো ধরনের সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পায়নি পুলিশ।
এজন্য আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলা থেকে আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়।

এদিকে পুলিশের দেওয়া ওই প্রতিবেদনের ওপর ২৯ জুলাই শুনানির দিন ধার্য করেন আদালত।
ওইদিন আদালত সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত এই প্রতিবেদন গ্রহণ করবেন কিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.