ট্রাফিক পুলিশের বাড়িতে সোনার টয়েলেট!

রাশিয়ায় ট্রাফিক পুলিশের এক ট্রাফিক পুলিশের বাড়িতে সোনার টয়েলেট এর সন্ধান পেয়েছে পুলিশ।

দুর্নীতিবাজ কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক তদন্তের অংশ হিসেবে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে) দক্ষিণাঞ্চলীয় স্টাভরোপল প্রদেশের ট্রাফিক বিভাগের প্রধান কর্নেল অ্যালেক্সই সাফোনভের বাড়িতে তল্লাশি চালায়।

সেখানে তারা প্রাসাদোপম বাড়ি, বিলাসবহুল গাড়ি, দামী আসবাবপত্র, নগদ অর্থ, এমনকি সোনায় মোড়া টয়লেটও দেখতে পায়। খবর মস্কো টাইমসের।

দুর্নীতির অভিযোগ কর্নেল সাফোনভ এবং ছয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, এরা ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছে ট্রাফিক পারমিট বিক্রি করতো।

উত্তর ককেশাস অঞ্চলের পুলিশ এই দুর্নীতির তদন্তে ৮০টির বেশি বাড়িতে তল্লাশি চালিয়েছে।

এসকে হলো অনেকটা যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের আদলে গঠিত তদন্ত সংস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.