পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে মৃত্যু ২০

পাকিস্তানের উত্তরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ১০ দিনে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ২০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
ভারী বৃষ্টিপাত, ছাদ-দেয়াল বা পুরো ভবন ধসে প্রদেশটিতে এসব প্রাণহানি ঘটেছে।
খাইবার পাখতুনখাওয়ারে এরকম ঘটনা অস্বাভাবিক নয়।
কারণ প্রদেশটিতে আবাসন কাঠামো খুবই দুর্বল ও ভঙ্গুর। সেখানকার বেশিরভাগ মানুষ গরিব।
প্রদেশটিতে গত ১১ ও ১২ জুন ভারী বৃষ্টিপাত ঘটে। এরপর থেকে সেখানে দুর্যোগ লেগে আছে।
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলেছে, প্রদেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ শুরু হয়েছে।
এতে ডেরা ইসমাইল খান, হাজারা এবং মালাকান্দ বিভাগের নিম্নাঞ্চল ব্যাপক প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে বিভিন্ন স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.