ডেল্টার পর আরো ভয়ংকর হচ্ছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

ডেল্টার পর আরো ভয়ংকর হচ্ছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট। ফরাসি বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ বছর শীতের মধ্যেই করোনার নতুন একটি ভ্যারিয়্যান্ট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি গত শুক্রবার এ কখা জানান। খবর ফরাসি বার্তা সংস্থা কানেকশনের।

তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনাভাইরাস।

সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে। এসে গেছে তৃতীয় ঢেউ।

ফ্রান্স অবশ্য জানিয়েছে তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভ্যারিয়্যান্টের আগমন বার্তা জানিয়ে সতর্ক করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.