পর্যটন খাত নিয়ে অলিম্পিকে প্রচারনা চালাচ্ছে জাপান

অন্য সময়ের মতো এবারো অলিম্পিকের খবর সংগ্রহে আসা  সাংবাদিকদের জাপানের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হচ্ছে, তবে তা একেবারেই সীমিত পরিসরে। অলিম্পিকের সব দর্শনার্থীকেই অতি সাবধানে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে। টোকিওর ১ কোটি ৪০ লাখ মানুষ থেকেও তাদের দূরে রাখা হচ্ছে।

যে সাংবাদিকরা এসেছেন তাদেরও ঘুরতে বের হওয়ার আগে একটি প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করতে হচ্ছে। যেখানে লেখা আছে, এ নিয়ন্ত্রিত ও বিশেষ সফরে তারা দিকভ্রষ্ট হবেন না। অর্থাৎ নিয়মের বাইরে কোনো কাজ করবেন না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন তাহলে তাকে বাড়ি ফিরে যেতে হবে।

পর্যটকদের প্রথম গন্তব্য ছিল টোকিও সাগরের তীরে অবস্থিত ৪০০ বছরের পুরনো হামা রিকইয়ু বাগান পরিদর্শন। স্থানীয় পর্যটকরা সবাই বের হয়ে যাওয়ার পরই প্রবেশ করেন অলিম্পিকের অতিথিরা। পুরো বাগান ঘুরে দেখেন তারা। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যের সঙ্গে ছবি তুলতে যথাযথ স্থান নির্বাচন করে দেন ট্যুর গাইড। সব আনুষ্ঠানিকতা শেষে বাসে উঠে বসেন দর্শনার্থীরা। বাসটি যখন বাগানের বিরাট পাথুরে ফটক দিয়ে বের হয়ে যাচ্ছিল তখন তাদের বিদায় জানান বাগানটির তত্ত্বাবধায়ক। জাপানের রীতি অনুযায়ী, অতিথিরা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার আগ পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। তেমনভাবেই দাঁড়িয়ে ছিলেন বাগানটির তত্ত্বাবধায়ক।

পর্যটকবাহী বাসটি এরপর প্রবেশ করে জাদুঘরে। রাতের বেলা জাদুঘর ছিল ফাঁকা। সাংবাদিকরা একা একাই ঘুরে বেড়াচ্ছিলেন সেখানে। দেখছিলেন ১৯৬৪ সালের অলিম্পিকের নানা স্মৃতি। যে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উড়িয়ে দেয়া হয়েছিল আট হাজার সাদা পায়রা। শান্তির প্রতীক হিসেবেই তাদের উড়িয়ে দেয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.