শর্ত ভংগ করে ফের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফের ফিলিস্তিনের একাধিক স্থানে যুদ্ধবিমান থেকে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইল দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানিয়েছে, রোববার ভোরে গাজার মৎস্য আহরণ কেন্দ্রের ১২ থেকে ৬ নটিক্যাল মাইলের মধ্য থেকে ইসরাইলে আগুনে বেলুন ছোড়া হয়।

ইসরাইল দাবি করছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিকঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববার স্থানীয় সময় ভোরে ইসরাইলি যুদ্ধবিমান থেকে উপত্যকার খান ইউনিস এবং দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এতে সীমান্তবর্তী তিনটি ইসরাইলি এলাকায় আগুন ধরে যায়। এ কারণে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.