মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
তিনিই সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছে মিডিয়া এবং আইনপ্রণেতারা।
সোমবার যে জোট সরকারের পতন হয়, সেই সরকারের এমপিদেরই সমর্থন পাচ্ছেন ইসমাইল।
সরকারে টিকে থাকার জন্য মিত্রদের সমর্থন পেতে ব্যর্থ হওয়ার পর মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেন মুহিউদ্দীন ইয়াসিন।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে মাত্র ১৭ মাস ক্ষমতায় থেকে পদ ছাড়তে হয় তাকে।
এ কারণে দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়।
করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আর্থিক সংকটের কারণে চাপের মুখে ছিলেন মুহিউদ্দীন।
