কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।
রবিবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন।
এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন।
এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার।
অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস।
কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটি আবেদন করার জন্য।’