মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়।
এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

খায়রুল দাযাইমি দাউদ বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন বলে মনে হচ্ছে।
তারমতে, আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে।
এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.