তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হারিয়ে যাওয়া বিড়াল ‘লিও’কে খুঁজে পেয়েছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।
সোমবার রাতে তাহিরপুর উপজেলার রায়পাড়া থেকে রতন নামে এক যুবক সুকৌশলে লিওকে ধরে প্রশাসন জানান।
মঙ্গলবার সকালে জুলিয়া ওয়াসিমানের কাছে তার প্রিয় লিওকে হস্তান্তর করা হয়।
পরে লিও’কে নিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
দেড় মাস আগে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান।
এ সময় তার সঙ্গে থাকা প্রিয় বিড়াল লিও হারিয়ে যায়।
তার পর থেকে লিওর খোঁজে তাহিরপুরে অবস্থান করছিলেন জুলিয়া।
লিওর সন্ধান চেয়ে তিনি এলাকা জুড়ে মাইকিং করেন।
পরে সোমবার রাতে তাহিরপুর থানা প্রশাসনের সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের রায়পাড়া থেকে রতন নামে এক যুবক ও ছাত্রলীগের কয়েকজন নেতা লিওকে সুকৌশলে ধরে রাখেন।