মাসে ৩২০০০ কিশোরী অন্তঃসত্ত্বা হচ্ছে

ন্যান্সি নামুলিন্ডওয়া, বয়স ১৫। পিঠে বাঁধা পাঁচ মাসের এক শিশু।
তাকে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে দেখা গেল উগান্ডার রাজধানী কাম্পালার এক শহরতলীতে।

যে কেউই ন্যান্সিকে দেখবে, ভাববে সে তার ছোট ভাই বা বোনকে পিঠে বেঁধে অন্য শিশুদের সঙ্গে খেলছে (এখানে বলে রাখা প্রয়োজন- ন্যান্সি একটি ছদ্মনাম, পরিচয় গোপন রাখার স্বার্থে এটি ব্যবহার করা হয়েছে)।
বিষয়টি মোটেও তা নয়, বিষয়টি কি তার তার মুখ থেকেই শোনা যাক- ‘এটা আমার ছেলে। আমি ওর জন্ম দিয়েছি।
আমি এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হই এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ি।
এ ঘটনা ঘটে যখন আমি একটু দূরের একটি কূপ থেকে পানি আনতে যাই।
লোকটি পালিয়ে যায় এবং পরে তাকে আর আমাদের গ্রামে দেখা যায়নি।’

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এভাবেই নিজের কথা জানাল ন্যান্সি।

ন্যান্সি একা নয়। এমন হাজারো কন্যাশিশু (টিনএজ) অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে এবং সন্তান জন্ম দিচ্ছে।
এমন জটিল পরিস্থিতি ভীষণভাবে ভাবিয়ে তুলেছে দেশেটির কর্তৃপক্ষ এবং অভিভাবকদের।

উগান্ডা সরকার জানাচ্ছে, ২০২০ থেকে ২০২১- এক বছরের মধ্যে কমপক্ষে ৬ লাখ ৫০ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.