নানা নাটকীয়তার পর অবশেষে যৌথভাবে আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তুরস্ক ও কাতার সম্মত হয়েছে।
তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে।
কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতা হয়।
এ লক্ষ্যে গত ৭ ডিসেম্বর তুরস্ক ও কাতারের কোম্পানিগুলো সম-অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্মারকে স্বাক্ষর করে।
সূত্র জানিয়েছে, গত ৭ ডিসেম্বর তুরস্ক-কাতার ‘সুপ্রিম স্ট্রাটেজিক কমিটি’র সপ্তম বৈঠকে মিলিত হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।
তিনি উপস্থিত থেকে এই চুক্তি করেন।
চুক্তি’র পর কাতারের টেকনিক্যাল ডেলিগেশন টিমের স’ঙ্গে আলোচনা করতে তুরস্কের একটি টিম দোহায় যায়।
তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, তুরস্ক ও কাতারের কর্মকর্তাদের সমন্ব’য়ে গঠিত যৌথ প্রতিনিধি দল এখন কাবুলে ভ্রমণ করবেন।
সেখানে তারা বিমানবন্দর পরিচালনার বিষয়ে তালেবান সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
এই প্রতিনিধিরা তালেবান কর্মকর্তাদের কাছ থেকে বিমানবন্দর পরিচালনা করতে প্রয়োজনীয় বিষয়ের দাবি পূরণের আশা করছেন।
আলোচনার পর তারা পরিস্থিতি পরিমাপ করবেন।