লন্ডনে “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে লন্ডনে স্বাধীনতা ট্রাস্ট ইউকের উদ্যোগে সত্তর দশকের সিলেটের জনপ্রিয় ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামলের “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে পূর্ব লন্ডনের একটি হলে স্বাধীনতা ট্রাস্ট ইউকের চেয়ারপারসন জুলি বেগমের সভাপতিত্বে ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামলের “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মো. আহবাব হোসেইন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মো. আহবাব হোসেইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ৩০ লাখ শহিদ আর ২ লাখ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। বাংলার কৃষক শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সবার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে।

১৯৭১ সাল থেকে ১৯৭২ পর্যন্ত ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামলের তোলা ছবি নিয়ে প্রকাশিত ফটো অ্যালবাম “বাংলাদেশ ৫০” এর ভূয়সী প্রশংসা করেন অতিথি ও অনুষ্ঠানে আগত দর্শকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডক্টর জাকির খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ঝর্ণা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ভোট অব থ্যাক্নস প্রদান করেন- ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামলের পুত্র আবু সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন মফিজুর রব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.