হঠাৎ অবসর নিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার ডি কক

সেঞ্চুরিয়নে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বছরটা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
তবে বছর শেষ হওয়ার আগে এর চেয়ে বড় দুঃসংবাদ পেলো তারা।
আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।

পিতৃত্বকালীন ছুটির কারণে ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ও টেস্ট এমনিই খেলা হতো না ডি ককের।
আর তিনি এখন জানালেন, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে পুরোপুরিই বিদায় নিতে চান।
তবে দক্ষিণ আফ্রিকার হয়েছে সাদা বলের ক্রিকেটে খেলবেন এ বাঁহাতি ব্যাটার।

২০২১ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক হয়েছিলেন ডি কক।
আর তিনি বছরটি শেষ করলেন সেই টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়ে।
ডি ককের অধীনে চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা।
যেখানে জয়-পরাজয়ের সংখ্যা সমান দুইটি করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.