করোনা পজিটিভ মেসি

করোনাভাইরাস হানা দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই ক্যাম্পে।
তাতে বিশ্ব ফুটবলের জন্য দুঃসংবাদ।
করোনা পজিটিভ হয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের করোনায় আক্রান্তের খবর রোববার জানিয়েছে ফরাসি লিগ ওয়ান ক্লাব।
শুধু মেসি নন, আরো তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত।

ক্লাব জানায়, আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং যথাযথ কোভিড প্রটোকল মেনে আইসোলেশনে থাকবেন তারা।

সোমবার থেকে ফরাসি সরকার নতুন আইসোলেশন নিয়ম জারি করতে যাচ্ছে।
যারা পজিটিভ হবেন, কিন্তু টিকা নেওয়া থাকবেন তারা ১০ দিনের পরিবর্তে সাত দিন আইসোলেশনে থাকবেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.