ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

স্বপ্ন অবশেষে সত্যি হলো, ইতিহাস ধরা দিলো হাতে।
নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়।
সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের।
ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.