বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতের অভিনন্দন

নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ভারত।

বুধবার ঢাকার ভারতীয় হাইকিমশন এক বার্তায় এই অভিনন্দন জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘ঐতিহাসিক জয়! বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডে প্রথম জয় পেল বাংলাদেশ।
ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেট ভক্তদের অভিন্দন।

নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলে প্রথম জয় বাংলাদেশের।
কিউইদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.