এখনই লকডাউনে যাবে না পাকিস্তান

দু’সপ্তাহ ধরে ওমিক্রন করোনার সংক্রমণ দ্রুত বাড়লেও এখনই লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের।
বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ উমর এ কথা জানিয়েছেন।

পাকিস্তান সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক এ মন্ত্রী বলেছেন, আপাতত আমরা পাকিস্তানসহ সারা বিশ্বে সংক্রমণ হারের ওপর নজর রাখছি। করোনার বিস্তার ঠেকাতে পাকিস্তান সরকার লকডাউনের বদলে টিকাদান এবং বিদ্যমান বিধিনিষেধ কঠোরভাবে কার্যকরের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আসাদ উমর বলেন, ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও এটি অতটা প্রাণঘাতী নয়।
তবে, ওমিক্রন করোনায় আক্রান্ত হলে আপনার কিছুই হবে না, এমনটি ভাববেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.