২০১৫ সালে অভিষেকের পর প্রথম সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত।
তবে প্রথম থেকে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষাটা দেড় মাসের বেশি হতে দিলেন না লিটন কুমার দাস।
নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এ স্টাইলিশ ব্যাটার।
গত দুই বছর ধরেই সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন লিটন।
যার প্রমাণ তিনি দিলেন নিউজিল্যান্ড সফরেও।
প্রথম ম্যাচে একমাত্র ইনিংসে ৮৬ রানের পর আজ দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ছুঁয়ে ফেললেন জাদুকরী তিন অঙ্ক।