ভারত-বাংলাদেশ, আন্তর্জাতিক সীমান্তে নারীপাচার রুখতে কড়া ভূমিকা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।
মাত্র এক বছরে ৩৩ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে।
শুধু তাই নয়, নারীপাচার চক্রে যুক্ত, ৩৩ জন দালালকেও গ্রেফতার করা হয়েছে। বিএসএফের তরফে বলা হয়েছে, উদ্ধার হওয়া প্রান্তিক ওই বাংলাদেশি নারীদের নানান কাজের টোপ দিয়ে বিভিন্ন সময়ে দালাল মারফত, ভারতে নিয়ে আসা হয়েছিল। তারপর তাদের বিভিন্ন যৌনপল্লিতে নিয়ে গেছে।
বিএসএফ জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বিউটি পার্লার, জিম হেল্পার, হোটেল, রেস্তোরাঁর ওয়েটার, বাড়ির পরিচারিকা প্রভৃতি কাজের টোপ দিয়ে বাংলাদেশি নারীদের নিয়ে আসা হচ্ছে।
ভারতে কাজ করার জন্য অনেকেই সেই টোপ গিলে নেন।
কিন্তু, তাদের নিয়ে আসার পর সেসব কাজ না দিয়ে, যৌনকর্মীর কাজে নিযুক্ত করাই উদ্দেশ্য ছিল দালালদের।