প্রথম ইনিংসে ঝড়ের আভাস দিয়েছিলেন দুই ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল।
তাদের ঝলকে ১২৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।
কিন্তু আজ দিনটি ছিল পুরোপুরি আন্দ্রে রাসেলের।
যিনি বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তুললেন ঝড়।
ক্যারিবীয় মারকুটে অলরাউন্ডার রাসেলের ১৫ বলে ৩১ রানের ঝড়ে সহজেই ১৫ বল হাতে রেখে বরিশালের করা ১২৯ রান টপকে গেছে মিনিস্টার ঢাকা। রাসেলের অলরাউন্ড নৈপূন্যে সাকিবের বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দুই হারের প্রথম জয় পেলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।