৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল

আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে।
তামিমের সঙ্গে আলোচনা করছেন বিসিবি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।

অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হন তামিম।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস ভাই, কাজী ইনাম ভাইয়ের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে।
তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি।
অন্তত বিশ্বকাপ পর্যন্ত। তবে আমার বক্তব্যটা ভিন্নরকম ছিল।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.