বিশ্বসেরা তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও যে বেশ রোমাঞ্চ তৈরি করতে জানেন তা স্পষ্ট বান্ধবী জর্জিনা রদ্রিগেজের জন্মদিনের বিশেষ আয়োজনের মধ্য দিয়ে।
দুবাইয়ের বুর্জ খলিফায় বিশেষ এক আলোকসজ্জার মধ্য দিয়ে স্পেশাল করে তোলেন বান্ধবী জর্জিনার জন্মদিন।
সমগ্র নেট দুনিয়া মুখরিত এমন আয়োজনের চিত্রে।
পাঁচবার ব্যালন ডি’অর জয়ী বিশ্বখ্যাত তারকা সিআরসেভেন।
নিজের যোগ্যতার সঙ্গে সঙ্গে রোমান্টিকতায়ও বেশ অনন্য এক পুরুষ রোনালদো।
বুর্জ খলিফায় বিশেষ এক আয়োজনের মধ্যে দিয়ে আলোচনায় তুঙ্গে আছেন এই পর্তুগিজ তারকা।
ফুটবলভিত্তিক ব্যস্ত জীবন থেকে সাময়িক অবসরযাপনের জন্য সপরিবারে দুবাইয়ের বুর্জ খলিফায় বৃহস্পতিবার সময় কাটালেন এই সুপারস্টার।
আরও খবর