সাকিব কেন দল পাননি, জানালেন স্ত্রী শিশির

সাকিব ইস্যুতে প্রতিবারই আলোচনায় থাকতে পছন্দ করেন উম্মে আল হাসান শিশির।
সাকিবকে নিয়ে যত আলোচনা হয়, তার শেষটা হয় শিশিরকে দিয়ে।
এবারও হয়েছে তেমনটা।
সাকিবের আইপিএলের দল না পাওয়া ইস্যুতে মুখ খুলেছেন তার স্ত্রী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামে প্রথমবারের মতো দল পাননি সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল।
এবারের আসরে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও সাকিবের নাম দুইবার নিলামে তোলা হলেও বিন্দুমাত্র আগ্রহ ছিল না কারও।

এ নিয়ে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনাও হচ্ছে।
শিশির যেমনটা বললেন, সাকিবের সঙ্গে বেশ কয়েকটি দল যোগাযোগ করলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখেই আইপিএল খেলতে আগ্রহ দেখাননি।

সাকিবের দল না পাওয়া ইস্যুতে শিশির তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘আপনারা উত্তেজিত হওয়ার আগে বেশ কিছু দল তার সঙ্গে যোগাযোগ করেছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না।
কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না।
এ কারণেই সে দল পায়নি। তবে এটা বড় ব্যাপার নয়।
এটাই শেষ নয়, পরের বছর পড়ে আছে।
আইপিএলে খেলতে হলে সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো।
তখনো কী একই কথা বলতেন, নাকি সাকিবকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন। আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.