আইপিএলে দল পাননি সাকিব, গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন পাপন

দেখতে দেখতে প্রায় শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট।
এরই মধ্যে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে সাকিব আল হাসানের বরিশাল।
করোনা প্রটোকল মানা হোক বা না হোক, প্লে অফ পর্ব থেকে শেরে বাংলার গ্যালারিতে ফিরেছে দর্শক।

এই জমজমাট অবস্থার মাঝেও দেশের ক্রিকেটে সবচেয়ে আলোড়িত ইস্যু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সাকিব আল হাসানের দল না পাওয়া।
শনি ও রোববার দুই দিন মিলে হওয়া আইপিএলের মেগা নিলামে, দুইবার নাম উঠলেও কেউ কেনেনি সাকিবকে।

দেশের সেরা ক্রিকেটার ও টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা সাকিবের প্রথমবারের মতো আইপিএল নিলামে অবিক্রীত থেকে যাওয়ার খবরে শুধু ভক্ত-সমর্থকরাই হতাশ নন, এ বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে বিসিবিতেও। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও এটিকে বড় করে দেখছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.