সাকিবের পর মুস্তাফিজও বায়োবাবল ভেঙেছেন!

বিপিএল ফাইনালে আগের দিন বায়োবাবল ভেঙে ফরচুন বরিশালের সাকিব আল হাসান গিয়েছিলেন একটি বিজ্ঞাপনে কাজ করতে।
সাকিবের পর এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমানের বিপক্ষেও জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে ফিজকে হোটেল ছেড়ে বের হতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন স্টাফ। হোটেল সূত্রে জানা যায়, ঘণ্টাখানেক বাইরেই ছিলেন তিনি।
এ সময় তারা গুলশানের একটি স্যানিটারিজ প্রতিষ্ঠানের শো রুমে যান। সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করেন কাটার মাস্টার।

এবারের বিপিএলে বায়োবাবল কঠোরভাবে মানা না হলেও ন্যূনতম একটা সিস্টেমের মধ্যেই চলছিল সব।
কিন্তু তারকা ক্রিকেটারদের এমন আচরণে এখন প্রশ্নবিদ্ধ সকল আয়োজন।

বায়োবাবল ভাঙার দিনে সাকিব ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোশেসনেও যাননি।
ফাইনালের আগের দিন অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল।
কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব।
তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.