ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট যাবে বিভিন্ন দেশে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী করোনাকালেও ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজ বন্ধ হয়নি।

মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, ওসমানী বিমানবন্দরের কাজ শেষ হলে সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার উপযুক্ত।
কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়।
তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সঙ্গে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালে ১১৬টি পাইলিংয়ের মধ্যে প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে।
খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে।
এরপর কেবল হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.