লিওনেল মেসির ৮০০তম ম্যাচে পাত্তাই পেলো না পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পরাজয়ের স্বাদ ভুলতে বসেছিল প্যারিস সেইন্ট জার্মেই। তাদেরকে সেই তিক্ত স্বাদ মনে করিয়ে দিলো নান্তেস।
টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে নান্তেসের মাঠে গিয়ে ১-৩ গোলে হারলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
যা ছিল ক্লাব ক্যারিয়ারে লিওনেল মেসির ৮০০তম ম্যাচ।

গত নভেম্বরে ঘরের মাঠে নান্তেসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল পিএসজি।
সেদিনই লিগ ওয়ানে নিজের প্রথম গোল করেছিলেন মেসি।
এবার একই দলের বিপক্ষে ক্লাব ক্যারিয়ারে নিজের ৮০০তম ম্যাচটিকে জয়ে রাঙাতে পারলেন না আর্জেন্টাইন সুপারস্টার।

লিগ ওয়ানে সবশেষ গত অক্টোবরে রেনের মাঠ থেকে ০-২ গোলে হেরে ফিরেছিল পিএসজি।
এরপর থেকে টানা ১৫ ম্যাচ আর হারতে হয়নি তাদের।
শনিবার রাতে শুধু হারেইনি তারা, রীতিমতো ধরাশায়ী হয়েছে নান্তেসের কাছে। ম্যাচের প্রথমার্ধেই হজম করেছে ৩ গোল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.