অপু-জয় চৌধুরীর এক মিনিটের জন্য খরচ ৩ লাখ!

ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরী।
সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় নিজেদের কেমিস্ট্রি দেখাবেন তারা।
মুক্তির আগেই সিনেমাটি বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে।

এই সিনেমাটি নির্মাণে শুরু থেকেই কোনো কিছুর কমতি রাখেননি নির্মাতা। দেশের বিভিন্ন মনোমুগ্ধকর স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।
এবার বিগ বাজেটের এই সিনেমার মাত্র এক মিনিট ব্যাপ্তির একটি দৃশ্যের জন্য ৩ লাখ টাকা ব্যয়ে সেট বানানো হয়েছে।

দীর্ঘদিন অযত্নে পড়ে ছিলো এফডিসির ঝরনা শুটিং স্পট।
আর সেখানেই দৃষ্টিনন্দন সেট বানানো হয়েছে। স্পটটি ফিরে পেয়েছে তার জৌলুস।
দেখা যাচ্ছে- ঝকঝকে চারপাশ।
কৃত্রিম গাছগুলোতে রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
এছাড়াও লাগানো হয়েছে কৃত্রিম ঘাস।
থরে থরে সাজানো ফুলগুলো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
আরও ফুটে আছে সাদা-লাল শাপলা ফুল।
সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে রঙিন আলোকসজ্জা।
প্রায় ১৫-২০ বছর পর ঝরনা স্পটটি এভাবে সাজানো হয়েছে।
এখানে পাগল মন (রিমেক) গানটির দৃশ্যধারণ করা হবে।
সিনেমাটির কাজ প্রায় শেষ প্রান্তে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.