‘দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে’

সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সময় খুব কম।
আমাদের অতি দ্রুত নিজেদের সংগঠিত করতে হবে।
ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে।
সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
যে আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকারভাবে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার করতে হবে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দুর্নীতিতে দেশ ভরে গেছে।
আজকে দুর্নীতি দমন কমিশনও দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে।
দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা দুর্নীতির বিপক্ষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.