আগামীকাল খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

এদিকে, চার মাস পিছিয়ে আগামী জুনে নেওয়া হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগস্টে।

করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
সশরীরে শ্রেণিকক্ষে নেওয়া হবে ক্লাস।
১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।

এর আগে ওমিক্রনের প্রভাবে গত ২১ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ করা হয়। এ ছাড়া প্রথম ধাপে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় বছর বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.