‘সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য।
সোমবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী সরকার ‘জয়বাংলা-ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে।
ভাষা শহীদ দিবসেও তাদের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে।
আওয়ামী সহিংসতার কীর্তি পত্রিকার প্রথম পাতাজুড়ে প্রকাশ পেলেও নিশিরাতের সরকার ভ্রুক্ষেপহীন।

রিজভী বলেন, ‘ননসেন্স বক্তৃতায়’ অপরাজেয় আওয়ামী মন্ত্রী ও নেতাদের আশকারাতেই জাতীয় পর্যায় থেকে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগ-ছাত্রলীগ নামধারী রক্তপিপাসু দল সৃষ্টি করা হয়েছে।
গোটা জাতিকে নিষ্প্রাণ নিস্তেজ করার জন্যই এই সকল দানবদের তৈরি করা হয়েছে।
পতনের লক্ষণ প্রকট হয়ে উঠার কারণেই ওরা এখন মরণযজ্ঞে মেতে উঠেছে।
এরা এক ভিন্ন ধরনের সংস্কৃতি নির্মাণ করতে চাচ্ছে, এই সত্যটি এখন দেশবাসী মর্মে-মর্মে অনুভব করছে।
নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিপন্ন করে এরা এক আজ্ঞাবাহী সংস্কৃতির জন্ম দিতে যাচ্ছে। তারই আলামত চারিদিকে ফুটে উঠেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.