গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে।
মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জনের।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫১ জনের।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি।
