মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করলেও বিএনপির তা পছন্দ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন হলেও দেখা যাবে তা বিএনপির অন্য নেতাদের পছন্দ হবে না।
যারা স্বচ্ছ নির্বাচনের কথা বলছেন তারাই দেশে অস্বচ্ছ নির্বাচনের প্রবর্তন করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
