মতিঝিল থেকে কমলাপুরে যাচ্ছে মেট্রোরেল

পরিধি বাড়ায় মেট্রোরেল প্রকল্পে প্রায় ১১ হাজার কোটি টাকা বাজেট বৃদ্ধির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করেছে কর্তৃপক্ষ।
মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিত অংশের কাজ, ভূমি অধিগ্রহণসহ নানা কারণে এই ব্যয় বৃদ্ধি বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে যাচাই-বাছাই শেষে শিগগিরই মন্ত্রণালয় থেকে যৌক্তিক বাজেট পাস করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
স্বপ্ন পূরণের পথে স্বপ্নের মেট্রোরেল।
চলতি বছর উত্তরা আগারগাঁও পরের বছরই পৌঁছে যাবে মতিঝিল।
শুরুর পরিকল্পনায় উত্তরা থেকে মতিঝিল, প্রকল্পের প্রাক্কলন ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা।
তবে বর্ধিত করে তা মতিঝিল থেকে নেওয়া হয়েছে কমলাপুর পর্যন্ত।
এই অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকার নতুন প্রস্তাব পাঠিয়েছে ডিএমটিসিএল।

ডিএমটিসিএলের ব্যবস্থপনা পরিচালক বলছেন, বর্ধিত এক দশমিক ১৬ কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।
এর মধ্যে জমি অধিকরণ ও পুনর্বাসনেরই খরচ হবে এক কোটি ১৫ লাখ।
বাকি টাকা খরচ হবে প্রকল্পের অবকাঠামো নির্মাণে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.