টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তানের বিপক্ষে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেওয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয়ের পর পৃথক বার্তায় এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতির কার্যালয় জানায়, এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.