‘শান্তিপূর্ণ জনসভায় হামলা কাপুরুষের পরিচয়’

নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলা কাপুরুষের পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এ হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত।
সভা-সমাবেশ ইত্যাদি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকার।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, কিন্তু আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এ অধিকার মেনে নিতে চায় না।
বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকে অন্ধকারে নিক্ষেপ করেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সবসময় অজানা আশঙ্কায় জানমাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে।
জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মতাদর্শের মানুষের ওপর চড়াও হচ্ছে।
আজ নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে।
এ ঘটনায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহতও হয়েছেন।
আবারও প্রমাণিত হলো সরকারের পায়ের নিচে মাটি নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.