‘ডোমিঙ্গোর বিরুদ্ধে খেলোয়াড়দের অনেক অভিযোগ আছে’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে ছাটাইয়ের বিষয়ে নানান গুঞ্জন ছড়িয়েছে।
এমনও শোনা গেছে, ২০২২ সালের আগেই ডোমিঙ্গোকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তেমন কিছু হয়নি। এখনও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবেই আছেন ডোমিঙ্গো। তার অধীনেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে টাইগাররা।
তবে আরও অনেকের মতো তাকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি সোজাসাপটাই বলেছেন, ডোমিঙ্গোর অধীনে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি।
ডোমিঙ্গোকে বাদ দেওয়ার ব্যাপারে সরাসরি কিছু বলেননি মাশরাফি।
এ সিদ্ধান্ত বরং বোর্ডের ওপরেই ছেড়েছেন তিনি।

তবে ডোমিঙ্গোর ব্যাপারে খেলোয়াড়দের অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন মাশরাফি।
তার মতে, কোনো কোচের অধীনে ড্রেসিংরুম সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় বিষয়।
কিন্তু ডোমিঙ্গোর অধীনে তা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.