মিরাজ এসে বলে ‘আমাকে বল দেন, ম্যাচ বদলে দেবো’

ইনিংসের ৩৮ ওভারের মধ্যে শেষ দুই মূল বোলার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের দশটি করে ওভার।
শেষ ১২ ওভারের মধ্যে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের বাকি ছিল মাত্র ৭ ওভার।
ফলে বাকি ৫ ওভার কে করবে তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়।

কেননা দলের পঞ্চম বোলার, অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নিজের প্রথম ৪ ওভারে খরচ করে বসেন ৩৮ রান।
যে কারণে তার ওভারগুলো নিয়ে ভক্ত-সমর্থক পর্যায়ে দেখা যায় শঙ্কা।
কেউ কেউ তো বলতে শুরু করেন, পঞ্চম বোলারের জায়গায়ই হয়তো হেরে যাবে বাংলাদেশ।

তা হয়নি! উল্টো শেষ স্পেলে আক্রমণে এসে ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন মেহেদি মিরাজ।
প্রথম ৪ ওভারে ৩৮ রান দেওয়া মিরাজ, টানা পাঁচ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় নেন ৪টি উইকেট।
যেখানে ছিলেন পথের কাঁটা হয়ে দাঁড়ানো ডেভিড মিলারও।

ডানহাতি অফস্পিনার হিসেবে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বোলিং করা কঠিনই ছিল মিরাজের জন্য।
তবু ডানহাতি ব্যাটারদের অনসাইডে বড় বাউন্ডারি রেখেই টানা পাঁচ ওভার বোলিং করেন তিনি। যেখানে মিলারের বিপক্ষে ৮ বলে খরচ করেন মাত্র ৫ রান, নিয়ে নেন মূল্যবান উইকেটটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.