‘বাংলাদেশকে খেলছি বলেই পয়েন্টের গ্যারান্টি দিতে পারব না’

দক্ষিণ আফ্রিকার সামনে এখন কঠিন বিপদ। একে তো বিশ্বকাপ সুপার লিগের খেলা, তার ওপর আবার বাঁচামরার লড়াই।
জোহানেসবার্গে আজ (রোববার) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারলে সিরিজ হাতছাড়া হবে স্বাগতিকদের।

তার মধ্যে আবার ওয়ানডে সুপার লিগে পয়েন্ট হারিয়ে খাদের আরও কিনারায় পড়ে যাবে।
এখন পর্যন্ত সুপার লিগে ১১ ওয়ানডেতে মাত্র ৩টিতে জিতেছে প্রোটিয়ারা।
৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে।

সেরা আট দলের মধ্যে থাকতে না পারলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না দক্ষিণ আফ্রিকা।
পার হয়ে আসতে হবে বাছাইপর্ব।

তাই প্রতিটি পয়েন্টই এখন গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য।
আর এক পয়েন্ট জোগাড় করতে পারলেই তারা পাকিস্তানকে পেছনে ফেলে নয়ে উঠতে পারবে।

যদিও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক বাভুমা এই সুপার লিগের পয়েন্ট নিয়ে ভেবে মাথা গরম করতে রাজি নন।
তার সব চিন্তা এখন রোববারের দ্বিতীয় ওয়ানডে ঘিরে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.