‘বরিশাল বিমানবন্দরের রানওয়ে আরও ৭৫০ ফুট সম্প্রসারণ করা হবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দরকে সর্বাধুনিক বিমানবন্দরে উন্নীত করা হবে।
এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়ন হলে বরিশাল বিমানবন্দর হবে আধুনিক, যুগোপযোগী ও বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিমানবন্দর।

শনিবার সকালে বরিশাল বিমানবন্দর উন্নয়ন এবং বিমানবন্দর-সংলগ্ন সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন বিমান প্রতিমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক।
বিমানবন্দর পরিদর্শনে এসে মাহবুব আলী সাংবাদিকদের এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে আন্তরিক।
বরিশাল বিমানবন্দরের বিষয়েও প্রধানমন্ত্রীর আন্তরিক আগ্রহ রয়েছে।
তাঁর নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের কাজে শিগগিরই হাত দেওয়া হবে। এতে বিমানগুলো সুচারু ও নির্বিঘ্নভাবে অবতরণ করতে পারবে।
বড় আকারের বিমান অর্থাৎ বোয়িং ৭৭৭ বিমান যেন এই বিমানবন্দরে অবতরণ করতে পারে, সে জন্য রানওয়েকে আরও সাড়ে ৭০০ ফুট সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.