আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস।
প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।
এই ম্যাচে দিল্লির হয়ে প্রথমবারের মতোে একাদশে থাকতে পারেন বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমান।
দিল্লির বিদেশি খেলোয়াড়রা হলেন- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, টিম সেইফার্ট, রোভম্যান পাওয়েল, আনরিখ নর্টজে, মুস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিদি।
এর মধ্যে এখনো দলের সঙ্গে যোগ দেননি ওয়ার্নার ও মার্শ।
বাকিদের মধ্যে আগের ম্যাচে খেলেছেন কেবল দুই জন (টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েল)। এই দুইজন আজও খেলবেন।
বাকি তিন জনই বোলার। এর মধ্যে কেবল মুস্তাফিজ বাঁহাতি।
ফলে বোলিং বৈচিত্রের কারণে নর্টজের সঙ্গে মুস্তাফিজেরও একাদশে থাকার সম্ভাবনা বেশি।